শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৩:৫১ পিএম, ২০২১-০৬-১০
নিষিদ্ধ কারেন্ট জালের অবাধ ব্যবহারে কাপ্তাই হ্রদে বিভিন্ন প্রজাতির মাছ দিনে দিনে কমে আসছে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ির মাধ্যমে এসব বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জাল সংগ্রহ করছে স্থানীয় জেলেরা। মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর এই জাল দিয়ে ইতিমধ্যেই বন্ধকালীন সময়ে ব্যাপকহারে মাছ ধরছে একটি চক্র।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে শহরের রিজার্ভ বাজারের একটি ভবন থেকে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় গোডাউনের দায়িত্বে থাকা এক কর্মচারিকে আটক করার কথা নিশ্চিত করেছেন নৌ-পুলিশ রাঙামাটি অঞ্চলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারি পুলিশ সুপার ইউছুপ সিদ্দিকী।
অভিযানের খবর পেয়ে স্থানীয় একাধিক জালের দোকান তাৎক্ষনিকভাবে বন্ধ করে দোকানীরা সটকে পড়লেও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে সাথে নিয়ে কয়েকটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এডিশনাল এসপি কীর্তিমান চাকমা, রাঙামাটি অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইউছুপ সিদ্দিকী, ইন্সপেক্টর রাসেল চৌধুরীসহ একাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উক্ত অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানের নেতৃত্বে থাকা নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোঃ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, কাপ্তাই হ্রদে চলমান বন্ধকালিন সময়ে একশ্রেণীর অসাধু চক্র ক্ষতিকর জালদিয়ে মাছ ধরছে এবং শহরের বাজারগুলোতে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করছে এমন সুনির্দিষ্ট্য অভিযোগের ভিত্তিতে সকাল থেকে কাপ্তাই লেকে আমরা অভিযান পরিচালনা করেছি ।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited